| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি সফিকুর রহমান কিরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং | ১৫:১৪:৩৮:অপরাহ্ন  |  ২২৫৫ বার পঠিত
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি সফিকুর রহমান কিরণ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান (কিরণ) কে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদে কমিটি পুনর্গঠনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এই কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় শরীয়তপুর-২ আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁরা আশা করছেন, নতুন দায়িত্বে সফিকুর রহমান কিরণ জাতীয় অর্থনীতি, জনস্বার্থ ও সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সংসদীয় তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতেও তার অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকা কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, এমপি সফিকুর রহমান কিরণকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, গুরুত্বপূর্ণ এই দায়িত্বে থেকে সফিকুর রহমান কিরণ তাঁর নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি জাতীয় পর্যায়েও আরও কার্যকর ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সফিকুর রহমান (কিরণ) সংসদ সদস্য নির্বাচিত হন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪