| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং | ১৬:২১:২৬:অপরাহ্ন  |  ৮০৮ বার পঠিত
আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল হঠাৎই আলোচনায় উঠে এল মাঠের বাইরের এক ঘটনায়। অথচ পুরো ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্কই নেই। পোর্টসমাউথের ম্যারিয়ট হোটেলে উঠেছিল পাকিস্তানের যুবারা। তাদের দেখে সেখানে আশ্রয়প্রার্থীদের একটি দল অবস্থান করছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর হোটেলের বাইরে জড়ো হন একদল বিক্ষোভকারী। পরে জানা যায়, হোটেলে থাকা ব্যক্তিরা আসলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্য ও কর্মকর্তা। এরপরই শান্ত হয় পরিস্থিতি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ম্যারিয়ট হোটেলে প্রায় ৪০ জন লোক এসেছেন এবং তাদের দেখে ইংরেজ বলে মনে হচ্ছে না—এমন খবর ছড়িয়ে পড়ার পর হোটেলের বাইরে ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তান দলের কর্মকর্তাদের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে মধ্যস্থতা করতে হোটেলে ফোন করেন রিফর্ম দলের কাউন্সিলর জর্জ ম্যাডগুইক।

পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ম্যাডগুইক। দ্য গার্ডিয়ানকে তিনি জানান, পাকিস্তান দলের কোচের সঙ্গেও কথা বলেছিলেন তিনি। কোচ খুবই সহানুভূতিশীল ছিলেন। এরপর বিক্ষোভকারীদের কাছে গিয়ে তিনি বোঝান, তারা ভুল করছেন হোটেলে থাকা ব্যক্তিরা কোনো আশ্রয়প্রার্থী নন, তারা একটি ক্রিকেট দলের সদস্য। তার সঙ্গে কথা বলার কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান।

ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন ম্যাডগুইক। এই ঘটনার পর পাকিস্তান দলের ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে দলের নিরাপত্তাব্যবস্থাও পর্যালোচনা করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪