| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জরুরি সেবায় রাবিতে যুক্ত হলো নতুন দুই অ্যাম্বুলেন্স

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং | ১৮:৫৪:৪৩:অপরাহ্ন  |  ৪৫২ বার পঠিত
জরুরি সেবায় রাবিতে যুক্ত হলো নতুন দুই অ্যাম্বুলেন্স

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রে জরুরি রোগী পরিবহন ও চিকিৎসাসেবা আরও গতিশীল করতে নতুন দুটি অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির হাতে অ্যাম্বুলেন্স দুটির চাবি তুলে দিয়ে এর উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন অ্যাম্বুলেন্স দুটিতে অক্সিজেন সরবরাহসহ জরুরি চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। ফলে ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বা অন্য কারও জরুরি চিকিৎসার প্রয়োজন হলে দ্রুত হাসপাতালে নেওয়া ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বলেন, 'নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় জরুরি পরিস্থিতিতে রোগীদের আনা-নেওয়া ও চিকিৎসাসেবা আরও গতিশীল হবে। রাবি চিকিৎসা কেন্দ্রের সেবার মান আরও উন্নত করতে জরুরি চিকিৎসা সুবিধা বাড়ানো, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনিশিয়ান ও নার্স নিয়োগের পরিকল্পনা রয়েছে।'

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আইসিইউ সুবিধা চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।'

এ সময়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪