বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের অপরাধে দুইজনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের অর্থদন্ডিত করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার বগুড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে। মাদক সেবনের সময় হাতেনাতে আটক হয় দুইজন। দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী।
দন্ডিতরা হলেন- উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের আজিজুল হকের ছেলে বাদশা মিয়া (৪৫) এবং গোপালনগর ইউনিয়নের ডিগ্রীচর গ্রামের নবির মন্ডলের ছেলে রবিন মন্ডল (২৫)।
গাঁজা সেবনের অপরাধে বাদশা মিয়ার ৩ মাস কারাদন্ড ও রবিন মন্ডলের ৬ মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। সাজার সঙ্গে তাদেরকে ১০০ টাকা করে জরিমানা করা হয়। পরে দন্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম