| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দরে ৭ যাত্রীর ব্যাগেজে ৩৮.৫০ লিটার বিদেশি মদ জব্দ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৬ ইং | ১৫:০০:১০:অপরাহ্ন  |  ৭১১ বার পঠিত
বিমানবন্দরে ৭ যাত্রীর ব্যাগেজে ৩৮.৫০ লিটার বিদেশি মদ জব্দ

স্টাফ রিপোর্টার: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ অভিযানে একই ফ্লাইটে আগত সাত যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহজনক ব্যাগেজ তল্লাশি করে সাত যাত্রীর কাছ থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

অভিযানে আজমুল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার, বুলবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার, নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা মদসহ সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪