| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৬ ইং | ১৬:১৯:২৯:অপরাহ্ন  |  ৩১৫ বার পঠিত
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৩ নম্বর সড়কে কেএফসির গলিতে এ ঘটনা ঘটে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ১৫০-২০০ জন সদস্য জমায়েত হয়ে মিছিলের চেষ্টা করছিলেন। নিকেতন এলাকায় দায়িত্বরত পুলিশের এক উপপরিদর্শক তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

এ সময় তারা পাঁচটি তাজা ককটেল ফেলে রেখে দ্রুত পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন—মো. আরাফাত (২০) ও আ. রহিম (৪৯)।

দাউদ আরও বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪