| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিপিএস’র সভাপতি ডাঃ পাভেলকে বগুড়া বিএমএ’র সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং | ১২:৩১:২১:অপরাহ্ন  |  ১১০১০২ বার পঠিত
বিসিপিএস’র সভাপতি ডাঃ পাভেলকে বগুড়া বিএমএ’র সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশের মেডিকেল উচ্চ শিক্ষায় মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনস্ (বিসিপিএস) এর সভাপতি অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেলকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বগুড়ার আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া বিএমএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিসিপিএস’র সভাপতি অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেলকে ফুলের তোড়া ও  ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএ বগুড়ার আহবায়ক অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ।

বিএমএ বগুড়ার সদস্য সচিব অধ্যাপক ডাঃ এম এ ওয়াহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ওয়াদুদুল হক তরফদার। এ অনুষ্ঠানে বিএমএ বগুড়ার আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪