| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবিরের নবীন বরণ থাকলেই ভিসি-প্রো-ভিসির ঢাকায় কাজ থাকে: কেন্দ্রীয় সভাপতি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং | ১৫:০২:০৩:অপরাহ্ন  |  ৪২৯৪২৯ বার পঠিত
শিবিরের নবীন বরণ থাকলেই ভিসি-প্রো-ভিসির ঢাকায় কাজ থাকে: কেন্দ্রীয় সভাপতি

রাবি প্রতিনিধি: 'ক্যাম্পাসে শিবিরের শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের দিনেই ভিসি, প্রো-ভিসির ঢাকাতে কাজ থাকে'বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সাদ্দাম বলেন, "আজ ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সভাপতি (ভিসি) সহ-সভিপতি (প্রো-ভিসি) নেই । আমরা পূর্বেও দেখেছি ছাত্রশিবির শিক্ষার্থী বান্ধব কার্যক্রম করলেই ভিসি, প্রো-ভিসি অনুপস্থিত থাকেন। 

তিনি আরোও বলেন, পূর্বে আমরা দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে নবীন বরণ অনুষ্ঠান করতাম। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্যাম্পাসগুলোতে তখন আমাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। নবীন বরণ করার জন্য আমাদের ভাইয়েরা শহীদ হ‌ওয়ার‌ও ইতিহাস রয়েছে। আর বর্তমানে আমরা দেখতেছি প্রতিষ্ঠান গুলোর উর্ধ্বতন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিগত আমাদের কার্যক্রমগুলোকে ভালো ভাবে নিচ্ছে না। আমরা পূর্বেই আমাদের সময়সূচি জানিয়ে দেই। তারপরও যেদিন অনুষ্ঠান, ঠিক সেদিনই তাদের ঢাকাতে কাজ থাকে।"

অনুষ্ঠানে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, 'তোমরা একটা কঠিন ভর্তি যুদ্ধের মাধ্যমে এখানে এসেছো। এখানে ভালো পথ যেমন আছে তেমনই খারাপ পথ‌ও আছে। আশা করছি তোমরা তোমরা সঠিক পথে চলবা এবং তোমাদের সাফল্যের এই ধারা অব্যাহত রাখবা।' 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম (এমপি)। 

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নূরুল ইসলাম বুলবুল (এমপি), ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি)। এছাড়া আলোচক হিসেবে রয়েছেন ইমাজ উদ্দীন মন্ডল, আজিজুর রহমান আজাদ, মাহমুদুল হাসান,ইমরান নাজির,  রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং রাবি শাখা ইসলামি ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল।

অনুষ্ঠানে প্রায় সাড়ে ৩ হাজার নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪