| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে সারের কোনো সংকট নেই : কৃষিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং | ১৫:৩৬:৪৮:অপরাহ্ন  |  ১৪১৩৬০ বার পঠিত
দেশে সারের কোনো সংকট নেই : কৃষিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘দেশে সারের কোনো সংকট নেই। তাই সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কেউ কৃত্রিম সংকট তৈরির জন্য সার মজুদের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ফেনীতে সাড়ে সাত হাজার কৃষক এ কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে এসে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এর আগে মন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সমাবেশের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪