| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং | ১৬:১৯:০৮:অপরাহ্ন  |  ১৪৪৭৬৭ বার পঠিত
শেরপুরে  ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে সাত নেতা-কর্মী  কে গ্রেপ্তারের শেরপুর সদর থানা পুলিশ । ১১ সেপ্টেম্বর শুক্রবার ভোরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো কসবা বারাক পাড়া মহল্লার মো. মহসিন আলীর ছেলে মো. মাহাবুব হাসান মাহিম (১৯), সদর উপজেলার মন কান্দা গ্রামের আলমাস মিয়ার ছেলে মো. এনামুল হক (৫৮), শহরের মীরগঞ্জ মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে মো. জাকারিয়া তপু মিয়া (২৭), কসবা মোল্ল্যাপাড়া মহল্লার আবুল কাশেমের ছেলে মো. সজিব মিয়া(২৬), মীরগঞ্জ মহল্লার মৃত জামান ছেলে মো. মারুফ (২২) সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আলমের ছেলে ফাহিম আহম্মেদ (১৯) এবং কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে মো. ইয়াছিন আরাফাত (১৯)। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, শেরপুর সদর উপজেলায় বিভিন্ন সময় গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিলের আয়োজন করেছে। এই গোপন খবরের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ইতোপূর্বে নাশকতা মামলা রয়েছে। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪