| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরকানাই হতে সিএনজি চালিত অটোরিকশা চুরির অভিযোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং | ১৭:৪৭:৩৯:অপরাহ্ন  |  ১৩৮৬৫৫ বার পঠিত
চরকানাই হতে সিএনজি চালিত অটোরিকশা চুরির অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের চরকানাই গ্রামে সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া অনটেস্ট সিএনজির চেসিস নং-PS32A1BA1SKW10720, ইঞ্জিন নং-R11BSK107201

ভুক্তভোগী সিএনজি মালিকের নাম মো. আরমান (২৯) তার পিতা-মৃত মোঃ ইয়াছিন। তিনি এলাকার মোনাফ হাজী পাড়ার বাসিন্দা।

আরমান জানান, গত ৮ সেপ্টেম্বর রাত অনুমান ২ টা হতে ভোর অনুমান ৫ টার মধ্যে যে কোন সময় মোনাফ হাজী পাড়াস্থ বসত বাড়ির আঙ্গিনা থেকে চুরি করে নিয়ে যায়।

তিনি এই ব্যাপারে পটিয়া থানায় দেওয়া অভিযোগে জানান, প্রতিদিনের ন্যায় সিএনজি খানা ভাড়ায় চালানো শেষে রাত অনুমান ২ টার সময় ঘটনাস্থল পটিয়া থানাধীন হাবিলাসদ্বীপ ইউপি, চরকানাই, মোনাফ হাজী পাড়াস্থ আমার বসত বাড়ির আঙ্গিনায় রেখে আমি নিজ ঘরে যাইয়া ঘুমিয়ে পড়ি। পরে ভোর অনুমান ৫ টার সময় আমি ঘুম থেকে উঠে দেখতে পাই যে, আমার সিএনজি খানা যথাস্থানে নাই। তাৎক্ষনিক আমি আশপাশের সকল জায়গায় খোঁজাখুজি করেও সিএনজি খানা কোথাও খুঁজে  পাওয়া যায় নাই। 

থানায় অভিযোগ করার কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন এলাকার সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে চোর গাড়িটি শাহ আমানত নতুন ব্রীজ দিয়ে শহরের দিকে নিয়ে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪