| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অর্থনৈতিকমুক্তি ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা’ শীর্ষক সেমিনার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং | ১৮:২৮:৪৩:অপরাহ্ন  |  ১৪০৯৪২ বার পঠিত
অর্থনৈতিকমুক্তি ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা’ শীর্ষক সেমিনার

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা শাখার জেলা সীরাত উদযাপন কমিটি উদ্যোগে ‘অর্থনৈতিক মুক্তি ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা, উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সভায় কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মতিন এর সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। প্রধান আলোচক ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, বি-পাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও: মিজানুর রহমান আতিকী, জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, দেবিদ্বার ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাও.তাজুল ইসলাম, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা সরকার, বাঙ্গরা বাজার উপজেলা আমীর মাষ্টার আব্দুর রহীম, জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক মো.জাহাঙ্গীর আলম প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪