বগুড়া প্রতিনিধি: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠানে কোর্সটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।
প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ এস এম আহসানউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দিন আহমেদ।
মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে কর্মকর্তা পর্যায়ের মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন অনুষদ সদস্য কাওসার জাহান। এ সময় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব