| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ১৮:৩৮:২১:অপরাহ্ন  |  ৯২৭৯৫ বার পঠিত
বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩৬ জুলাই স্মরণে বগুড়ায় জেলা ছাত্রদল আয়োজিত ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাসার।

উদ্বোধনকালে প্রধান অতিথি কেএম খায়রুল বাসার বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করা সম্ভব। 

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিঃ সহ-সভাপতি মামদুদুর রহমান সান্জাদ, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, সহ-সভাপতি আহসান হাবিব , সাদ্দাম হোসেন , অভি আহমেদ , যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ফয়সাল লাম, ইমরান হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লঅহ্ আল ছোটন, , সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম মিলনসহ প্রমূখ।  

জেলা ছাত্রদলের আয়োজনে এ টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে ধারাবাহিকভাবে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ৪র্থ ম্যাচে শাজাহানপুর উপজেলা ছাত্রদল ও সরকারি আযিযুল হক কলেজ ছাত্রদল পরপস্পরের মুখোমুখি হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪