| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরখানে গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ২০:৫৬:৫৮:অপরাহ্ন  |  ৭৭৮৮ বার পঠিত
উত্তরখানে গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরখানে গোপনে বৈঠক করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও অন্তত ৩০ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উত্তরখান থানার তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সেখানে যুবলীগের নেতাকর্মীদের একটি গোপন বৈঠক চলছিল। অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা আরও অন্তত ৩০ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তার আটজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪