| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবিতে ২৪ দেশের গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন শুরু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং | ১৭:৪৯:০৬:অপরাহ্ন  |  ১৫৮ বার পঠিত
চবিতে ২৪ দেশের গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন শুরু

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই দিনব্যাপী ‘১ম RCASBC আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

‘Rethinking Rule-Based Global Order: Middle and Small States in a Changing World’ প্রতিপাদ্যে হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ-বাংলাদেশ সেন্টার (RCASBC) ও চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যাহ্ পাটোয়ারী।

উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আমাদের আরও এগিয়ে যেতে হবে। নতুন প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগ একটি দেশের অর্থনীতি, সমাজ ও সামগ্রিক উন্নয়নকে নতুনভাবে রূপ দিতে পারে। এ ধরনের সময়োপযোগী সম্মেলন তাই গুরুত্বপূর্ণ।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্মেলন, সিম্পোজিয়াম, সেমিনারসহ জ্ঞানভিত্তিক আয়োজনকে উৎসাহিত করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আন্তর্জাতিক রাজনীতি ও পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থা সম্পর্কে নতুন ধারণা লাভে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ও আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ নিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও RCASBC-এর পরিচালক প্রফেসর ড. সুজিত কুমার দত্ত। এ ছাড়া বক্তব্য দেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ও সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম।

আয়োজকেরা জানান, সম্মেলনে বিশ্বের ২৪টি দেশ থেকে ৪৫৭টি গবেষণা-সারসংক্ষেপ জমা পড়েছে। এতে ৮০০-এর বেশি স্বতন্ত্র লেখক ও গবেষক এবং ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব রয়েছে। বাছাই শেষে ছয়টি বিষয়ভিত্তিক সেশনে প্রায় ২০০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

সম্মেলনের বিভিন্ন সেশনে দেশি-বিদেশি গবেষকেরা অংশ নেবেন। বিদেশ থেকে ভার্চুয়ালভাবে প্রায় ৪৫টি গবেষণাপত্র উপস্থাপনের কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪