| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং | ১৮:২৫:২২:অপরাহ্ন  |  ১৮৬ বার পঠিত
বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান

বগুড়া প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে বগুড়ায় জনসচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে দৃশ্যমান কার্যক্রম করছে ছাত্রদল। সরকারি শাহ সুলতান কলেজ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কোদাল, ঝাড়ু ও বেলচা হাতে নিয়ে কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

সোমবার কলেজ ক্যাম্পাসে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার পরিচ্ছন্নতা জোরদারসহ সামাজিক উদ্যোগকে সমন্বিত করতে লিফলেট বিতরণ করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযানে তৎপর নেতাকর্মীরা। 

পথসভায় জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। শুধু নির্দিষ্ট কোনো এলাকায় নয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গু বিস্তার ঠেকানো সম্ভব। মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করা হচ্ছে।

কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সদস্য মুন্না, রাহী, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব হোসেন সোহাগ, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, জাহিদ, রাফি, জাকিরুল (দপ্তর দায়িত্বে), সবুজ,হাসান, নোমান প্রমুখ। 

জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর নয়, সবকিছুর আগে জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে অপসারণ করতে হবে। জনস্বার্থে সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪