| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘১৫১ নয়, আগামী সংসদে আমরা ২১২ আসন চাই’: জামায়াত নেতা আব্দুল হালিম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৩:৪৮:০৯:অপরাহ্ন  |  ৭২২৪৩ বার পঠিত
‘১৫১ নয়, আগামী সংসদে আমরা ২১২ আসন চাই’: জামায়াত নেতা আব্দুল হালিম

লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘১৫১ নয়, আগামী সংসদে আমরা ২১২টি আসন চাই’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ এইচ এম আব্দুল হালিম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘সীরাত (রাসূল সা.) সিম্পোজিয়ামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা এ এইচ এম আব্দুল হালিম বলেন, “১৫১ নয়, আগামী সংসদে আমরা ২১২টি আসন চাই। এখন বিরোধী দলের বেঞ্চে অনেক দাড়ি-টুপি পরিহিত মানুষকে দেখা যাচ্ছে।”

তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শের আলোকে শিশু, তরুণ ও সমাজের মানুষকে নৈতিক ও চারিত্রিকভাবে গড়ে তুলতে হবে। নিজেদের মধ্যে থাকা ত্রুটিগুলো দূর করতে হবে। ইসলামের সালাতের বিধান পালন করেও সমাজে ঘুষ, দুর্নীতি ও প্রতারণা বন্ধ হচ্ছে না কেন—এ প্রশ্নও তোলেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শের মাধ্যমে সমাজের মানুষকে গড়ে তুলতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও চরিত্র গঠনমূলক বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সিম্পোজিয়ামে প্রধান সীরাত আলোচক হিসেবে বক্তব্য দেন মুফতি আলী হাসান উসামা। বিশেষ অতিথি ছিলেন ড. মুহাম্মদ রেজাউল করিম।

এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা হারুন আল-মাদানী, মাওলানা মো. ইসমাইল, মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী এবং সাইয়্যেদ মো. মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, সেক্রেটারি এ.আর. হাফিজ উল্যাহ, সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ এবং অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।

সিম্পোজিয়ামে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিকতা ও চরিত্র গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪