| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় ৬ আওয়ামী লীগ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৮

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৩:৫৭:০৩:অপরাহ্ন  |  ৪৯৬৭১ বার পঠিত
কাপাসিয়ায় ৬ আওয়ামী লীগ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৮

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতা-কর্মী এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তাঁদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর ভোর পৌনে ৬টার দিকে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের পূর্ব লোহাদী এলাকায় জনৈক কাজলের বাড়ির সামনে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হন। রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

এ ঘটনায় কাপাসিয়া থানায় ১৪ সেপ্টেম্বর মামলা নম্বর-১৮, জিআর নম্বর-২৮৫ দায়ের করা হয়েছে। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ৯(৩), ১০, ১১ ও ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন—রায়েদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলাম (২১), সিংহশ্রী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য কাউসার (২২) ও রাকিব মিয়া (১৯), চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক দুলাল মোড়ল (৫৮), টোক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রফিক (৫৫) এবং ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক মো. শরীফ (৪০)।

পুলিশ জানায়, রাকিবুল ইসলাম রায়েদ ইউনিয়নের বিবাদীয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। কাউসার ও রাকিব মিয়া সিংহশ্রী ইউনিয়নের বড়িবাড়ী গ্রামের বাসিন্দা। দুলাল মোড়ল চাঁদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আবদুস সামাদ মোড়লের ছেলে। রফিক টোকনগর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে এবং শরীফ কাশেরা গ্রামের রফিক মিয়ার ছেলে।

অন্যদিকে, পৃথক মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবাসহ সুলতানপুর গ্রামের মো. সুজন মিয়া (২৩) এবং ১২ পিস ইয়াবাসহ খোদাদিয়া মধ্যপাড়া গ্রামের মো. সজিব হাসান (২৯)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সুজন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কাপাসিয়া থানায় মামলা নম্বর-১৭ দায়ের করা হয়েছে। সজিব হাসানের বিরুদ্ধে একই আইনে মামলা নম্বর-১৬ দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪