| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৭:১৫:১৬:অপরাহ্ন  |  ৭২০২০ বার পঠিত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেন মিয়াকে (৫৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোমেন মিয়া শিবপুর মডেল থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি মৃত আফাজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি আভিযানিক দল নোয়াদিয়া (খালপাড়) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোমেন মিয়া কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর মোমেন মিয়াকে আইনানুগ কার্যক্রমের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪