| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুমুক্ত করতে ভূমি অফিসগুলোয় পরিচ্ছন্নতা অভিযান চলবে: এসিল্যান্ড নাজমুস ছালেহীন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ২৩:১৫:৩৬:অপরাহ্ন  |  ৭১০৮৯ বার পঠিত
ডেঙ্গুমুক্ত করতে ভূমি অফিসগুলোয় পরিচ্ছন্নতা অভিযান চলবে: এসিল্যান্ড নাজমুস ছালেহীন

তারাকান্দা প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার লক্ষ্যে তারাকান্দার ভূমি অফিসগুলোতে প্রতি সোমবার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম নাজমুস ছালেহীন।

পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি বলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান- স্যারের নির্দেশনায় “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” এই স্লোগানকে সামনে রেখে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তারাকান্দা উপজেলার ১০ টি ইউনিয়ন ভূমি অফিসে একযোগে পরিচালিত হয়েছে এই পরিচ্ছন্নতা অভিযান।

জানা গেছে, এ অভিযানের অংশ হিসেবে তারাকান্দা ও কাকনী ইউনিয়ন ভূমি অফিসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম  প্রমূখ।

পরিচ্ছন্নতা অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) বলেন, পরিচ্ছন্ন পরিবেশ ও ডেঙ্গুমুক্ত তারাকান্দা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা ভূমি প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে এবং প্রতি সোমবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪