| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরে বর্নাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ১৩:১০:৪৩:অপরাহ্ন  |  ২১৬১ বার পঠিত
শরীয়তপুরে বর্নাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও কেক কাটা, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষ রোপণ করা হয়। পরে আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র‌্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আল আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। 

এসময় তিনি বলেন, মহিলা দলকে একটি সুসংগঠিত দল হিসেবে শরীয়তপুরে আরও পরিচিতি লাভ করতে হবে। এছাড়াও হিন্দু-মুসলিম সমন্বয়ে একটি গ্রহণযোগ্য পূর্নাঙ্গ কমিটি গঠন করার আহবান করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।

সম্মানিত অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ  সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক ঢালী, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. এনামুল হক এনাম, জেলা সমবায় দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রনি সিকদার, সাংবাদিক ইসহাক মাদবর, জেলা জাসাসের সদস্য সচিব মনজুর হাসান।  

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা ও বিভিন্ন উপজেলা এবং পৌরসভা মহিলা দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪