| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ১৩:৩৩:৩১:অপরাহ্ন  |  ১৯৩৪ বার পঠিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। তবে সংবাদ সম্মেলনে কী বিষয়ে বক্তব্য দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪