| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে শিক্ষার্থীদের সততা চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ১৫:৫২:২১:অপরাহ্ন  |  ৬৬৪ বার পঠিত
কালাইয়ে শিক্ষার্থীদের সততা চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে জয়পুরহাটের কালাইয়ে কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্টোরটির উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম।

জেলা প্রশাসনের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে চালু হওয়া এ স্টোরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হবে। দোকানে খাতা, কলম, পেন্সিল বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও খাবার সামগ্রী পাওয়া যাবে।

স্টোরে কোনো বিক্রেতা থাকবেন না। শিক্ষার্থীরা মূল্য তালিকা দেখে প্রয়োজনীয় পণ্য নিজ হাতে সংগ্রহ করে পাশে রাখা ক্যাশ বাক্সে মূল্য পরিশোধ করবে। কোনো পণ্য চাহিদা অনুযায়ী না পাওয়া গেলে প্রি-অর্ডার রেজিস্টারে তা লিখে অর্ডার দেওয়া যাবে।

নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা ও সোনিয়া বলেন, ‘সততা স্টোরের মাধ্যমে নিজেদের সততা প্রকাশের সুযোগ পেয়ে আমরা খুশি। এটি একদিকে আমাদের প্রয়োজন মেটাবে, অন্যদিকে সততা চর্চায় উৎসাহিত করবে।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, শিশু-কিশোরদের মধ্যে নৈতিক চর্চা বৃদ্ধি এবং সততাকে শ্রদ্ধা করে জীবন গঠনে উৎসাহিত করতেই বিদ্যালয়ে এ ধরনের স্টোর চালু করা হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪