অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে নানা আয়োজনের মধ্য দিয়ে অভয়নগর রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অভয়নগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জীবন স্রোত পত্রিকার সম্পাদক ডা: বদরুজ্জামানের সভাপতিত্বে, দৈনিক যশোর বার্তা স্টাফ রিপোর্টার মো: ইবাদুল ইসলাম সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করবে এটাই আমাদের প্রত্যাশা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা ও চলিশিয়া বিএনপির সা.সম্পাদক সোনিয়া বেগম।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে অভয়নগর রিপোর্টার্স ক্লাব এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি পেশাগত দক্ষতা ও ঐক্য বজায় রেখে গণমানুষের কথা তুলে ধরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সকল সদস্যের মঙ্গল কামনায় হাফেজ মো: আব্দুল্লাহর পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— চপল মল্লিক (দৈনিক শব্দ মিছিল), জুবায়ের আহমেদ (জীবন স্রোত), নুর ইসলাম (দৈনিক গোয়েন্দা সংবাদ) , কামরুজ্জামান (দৈনিক বাংলা সমাচার), এস এম আহসান উদ্দিন শাওন (দৈনিক জবাবদিহি), জসিম উদ্দীন (দৈনিক প্রথম প্রহর), মো: গাজী শামীম (দৈনিক ভোরের আলো) এবং সুমিত কুমার ভৌমিক (দৈনিক আমাদের অর্থনীতি), মো. আনিসুর রহমান (দৈনিক গোয়েন্দা সংবাদ)।
এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব