বগুড়া প্রতিনিধি: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩৬ জুলাই স্মরণে বগুড়ায় জেলা ছাত্রদল আয়োজিত ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর সপ্তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে এ ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আবু হাসান বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম ঝিনুক, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামদুদুর রহমান সান্জাদ, সোয়েব ইসলাম অভি, মশিউর রহমান, অভী আহমেদ, যুগ্ম সম্পাদক সম্রাট, দপ্তর সম্পাদক সোহান রহমান, সাংস্কৃতিক সম্পাদক ওহাব রিয়াজ, ক্রীড়া সম্পাদক সাগর হোসেন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম নাহিদ, সদস্যসচিব সোহাগ হোসেন, মোকামতলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজু আহম্মেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলুসহ অনেকে।
জেলা ছাত্রদলের আয়োজনে টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে ধারাবাহিকভাবে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সপ্তম ম্যাচে মোকামতলা উপজেলা ছাত্রদল ও সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল পরস্পরের মুখোমুখি হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব