| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ন্যাশনাল ডক্টরস ফোরাম বগুড়ার নতুন সভাপতি সলিমুল্লাহ, সম্পাদক মামুন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ২১:২৭:১২:অপরাহ্ন  |  ১০৩৪ বার পঠিত
ন্যাশনাল ডক্টরস ফোরাম বগুড়ার নতুন সভাপতি সলিমুল্লাহ, সম্পাদক মামুন

বগুড়া প্রতিনিধি: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), বগুড়ার সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৩৭ সদসস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) এনডিএফ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন স্বাক্ষরিত ও অনুমোদিত কমিটিতে সভাপতি হয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. সলিমুল্লাহ আকন্দ, সাধারণ সম্পাদক হয়েছেন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো: মাহফুজুল হক মামুন। 

এক বিজ্ঞপ্তিতে এনডিএফ, বগুড়ার প্রচার সম্পাদক ডা. মো: আজিজুল হাকিম বাপ্পা জানান, আগামী ২ বছরের জন্য উক্ত কমিটি দায়িত্ব পালন ও মানবতার কল্যাণে কাজ করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪