| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচবিবিতে ক্লাস চলাকালে দুই দিনে ২৩ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ২২:১৪:৩৭:অপরাহ্ন  |  ৫৯৭ বার পঠিত
পাঁচবিবিতে ক্লাস চলাকালে দুই দিনে ২৩ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২৩ শিক্ষার্থী। তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে ছয় শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবার একইভাবে আরও ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমি বমি ভাব দেখা দেয়। একে একে ২৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরম অথবা সাইকোলজিক্যাল (গণ-মনস্তাত্ত্বিক) কোনো কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। বর্তমানে অধিকাংশ রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪