| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় এসআরবির অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ইং | ১৬:৩৭:৪৩:অপরাহ্ন  |  ১৩৫৪ বার পঠিত
বগুড়ায় এসআরবির অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ার হোসেন মানিক ওরফে আঙ্গুরকে (৫৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-১২ বগুড়া ও এসআরবি-১৩ গাইবান্ধার যৌথ অভিযানে গাইবান্ধার পলাশবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি।

গ্রেপ্তার আনোয়ার হোসেন মানিক বগুড়ার ধুনট উপজেলার গোপালপুর খাদুলী এলাকার আলতাব আলীর ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের বিরুদ্ধে ২০২০ ও ২০২১ সালে গাজীপুরের কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের হয়। পরবর্তীতে আদালত পৃথক মামলায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন। রায়ের পর তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরে তিনি গাইবান্ধা জেলায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২ বগুড়া ও এসআরবি-১৩ গাইবান্ধার সদস্যরা অভিযান চালিয়ে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজারের তামিম ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর আনোয়ার হোসেনকে ধুনট থানায় হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

রিপোর্টার্স২৪/রাফিদ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪