| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া লেখক চক্রের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ইং | ১৮:৫১:১১:অপরাহ্ন  |  ৯৯২ বার পঠিত
বগুড়া লেখক চক্রের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, কবিতা পাঠ, আবৃত্তি ও কেক কাটার। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশেষ পুলিশ সুপার (সিআইডি) মোঃ মোতাহার হোসেন।  

বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ ও কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল ও সাহিত্য সমালোচক আনোয়ার মল্লিক, দৈনিক ইনকিলাবের উত্তরাঞ্চলের ব্যুরো চীফ মহসিন আলী। 

প্রধান অতিথি আলোচনা সভা শেষে সংগঠনের সদস্য এবং অতিথিদের নিয়ে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে সংগঠনের পক্ষ থেকে সভাপতি ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুলের নেতৃত্বে প্রতিষ্ঠাতা সদস্য এ্যাড. পলাশ খন্দকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করে কথাসাহিত্যিক মাহফুজ ফারুক।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন-সংগঠনের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, সাবেক সাধারণ সম্পাদক ছড়াকার আমির খসরু সেলিম ও কবি কামরুন নাহার কুহেলী, শ্রুতিনন্দন এর সভাপতি মুরাদ সিদ্দিক লিটন ও দিশারী ফুডের নির্বাহী পরিচালক কবি এম রহমান সাগর। 

স্বরচিত কবিতা পাঠ করেন-কবি কামরুজ্জামান মাসুম, কবি দ্বীপ সরকার, কবি মাহাবুব টুটুল, কবি আবু রায়হান, কবি জীবন সাহা, কবি অনন্য রাসেল, কবি মীর এনামুল হক, কবি জুয়েল হাসান, কবি বিশ্বজিৎ দাশ, কবি আমিনুল ইসলাম রনজু, কবি হাসি খাতুন, কবি মুনসুর রহমান তানসেন, কবি বেলাল সরকার, কবি শাকিবুল শাকিল, মাহবুব এ ইলাহী মিঠু, বখতিয়ার হোসাইন, সাহানা আক্তার। আবৃত্তি করেন তাকওয়া বিনতে মিজান সুরা, তুনাজ্জিনা বিনতে মিজনা দুয়া ও তানজিনা আকতারী মৌমি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪