| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ইং | ২২:৩৫:০১:অপরাহ্ন  |  ৫৮৭ বার পঠিত
সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাল

স্টাফ রিপোর্টার: ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের জন্য টানা ২৪ ঘণ্টা সাভার, আশুলিয়া, মানিকগঞ্জসহ সংলগ্ন বিস্তৃত এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

​তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের টাই-ইন কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) সকাল ৮:০০ টা থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ৮:০০ টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না:

আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকা।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সময় উল্লিখিত এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানাসহ সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

​সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪