| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯৯ বিচারককে বদলি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ইং | ০৮:১২:৩৪:পূর্বাহ্ন  |  ৫৫৬৫৪ বার পঠিত
৯৯ বিচারককে বদলি

স্টাফ রিপোর্টার: জেলা ও দায়রা জজ এবং যুগ্ম জেলা, দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ পর্যায়ের ৯৯ জন বিচারককে বদলি করা হয়েছে।

এর মধ্যে ৪৪ জেলা ও দায়রা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজ রয়েছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ বিচারককে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকজন বিচারককে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ে আইন সংক্রান্ত পদগুলোতে বদলি করা হয়েছে।

বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্বভার নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪