| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় যুবলীগের কর্মী গ্রেপ্তার, একাধিক মামলায় আসামি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ইং | ২০:৩০:২৩:অপরাহ্ন  |  ২৪৮ বার পঠিত
উত্তরায় যুবলীগের কর্মী গ্রেপ্তার, একাধিক মামলায় আসামি

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ইকবাল খন্দকার (৪২)। পুলিশের দাবি, খাগড়াছড়ির বিভিন্ন মামলায় আসামি হওয়ার পর তিনি ঢাকায় এসে আত্মগোপনে ছিলেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানার জসিমউদ্দিন ও রাজলক্ষ্মীর মাঝামাঝি প্রিমিয়াম ব্যাংকের গলিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ওই এলাকায় ওয়াকিটকি হাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ইকবাল। এ সময় টহলরত এসআই জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ইকবাল খন্দকার খাগড়াছড়ি সদর উপজেলার কলাবাগান গ্রামের আব্দুল আজিজ খন্দকারের ছেলে। পুলিশের দাবি, তার বাবা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ছিলেন/আছেন এবং ইকবাল নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় কর্মী।

উত্তরা পশ্চিম থানা পুলিশ আরও জানায়, সিডিএমএসে তথ্য যাচাই করে খাগড়াছড়ি সদর ও পানছড়ি থানায় ইকবালের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে ২০২৪ সালের ১৫ আগস্ট খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৮৫, ৪২৭, ৪৪৭, ৪৪৮, ৪৩৬, ৩৭৯, ৩৮০, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ৬ অক্টোবর পানছড়ি থানায় দায়ের করা একটি মামলাতেও তাকে আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, ওই মামলায় ২০২৫ সালের ৩০ নভেম্বর ৩৩ নম্বর চার্জশিট দাখিল করা হয়েছে। একই থানায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দায়ের করা আরও একটি মামলায় ইকবালের নাম রয়েছে।

পুলিশের ভাষ্য, নিজ এলাকায় বিভিন্ন ধর্তব্য অপরাধের মামলায় আসামি হওয়ার পর ইকবাল ঢাকায় এসে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪