বগুড়া প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে ৭ নম্বর শেখেরকোলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকাড় উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক (১) মোঃ আবু সালেহ নয়ন এবং সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম মৃধা।
অনুষ্ঠানটি সফলতা কামনা কামনা করেছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সহখাদ্যবিষয়ক সম্পাদক ও শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রকিব এবং সদর উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান দুলাল। অনুষ্ঠানটি আয়োজন করেন ৭ নম্বর শেখেরকোলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।
রিপোর্টার্স২৪/ধ্রুব