| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৪

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ইং | ২১:০০:১৪:অপরাহ্ন  |  ২৯১ বার পঠিত
কাপাসিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৪

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় সিএনজি অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজি চালকও রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টোক উজলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টঙ্গী থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকের মধ্যে উজলী বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ছয়জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁরা হলেন নেত্রকোনার কেন্দুয়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে শামীম এবং গাজীপুর সদর এলাকার আমিরউদ্দিনের ছেলে আতাবুদ্দিন।

আহতদের মধ্যে কেন্দুয়া এলাকার আব্দুল হাইয়ের মেয়ে শরিফা (২৬) ও লিজা (৩০) রয়েছেন। লিজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শরিফাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া বেদেনা (৫৫) ও বাদল (২৫) নামের আরও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত সিএনজি চালক শামীমের ছোট ভাই সুমন মিয়া বলেন, তাঁর ভাই গাজীপুর থেকে সিএনজি নিয়ে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। উজলী বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পর তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া যাচ্ছিল না। এ কারণে তাঁকে খুঁজে পেতে পরিবারের সদস্যদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪