| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় ফুটবল লীগের প্রথম পর্ব শুরু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ইং | ২১:১৪:৩১:অপরাহ্ন  |  ২৩৭ বার পঠিত
চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় ফুটবল লীগের প্রথম পর্ব শুরু

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় ফুটবল লীগের প্রথম পর্ব। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) বিকেলে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাব।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় লীগের উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির।

জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সল গাজী বাহার, বাফুফের ফুটবল ম্যানেজার সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, কমিটির সদস্য ও সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক, ফুটবল কোচ জাহাঙ্গীর হোসেন গাজীসহ দুই দলের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় ফুটবল লীগের প্রথম পর্বে মোট ৭৮টি ম্যাচ দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁদপুর স্টেডিয়ামে হবে ১২টি ম্যাচ।

চাঁদপুর স্টেডিয়ামে আগামী ২৫ সেপ্টেম্বর ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাবের মুখোমুখি হবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরদিন ২৬ সেপ্টেম্বর খেলবে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব ও আবাহনী লিমিটেড ঢাকা।

চাঁদপুর ভেন্যুতে প্রথম পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। ওই ম্যাচে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের প্রতিপক্ষ হবে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪