| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ইং | ২১:৫৯:১৫:অপরাহ্ন  |  ২৭০ বার পঠিত
রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ি, মালিবাগ, মহাখালী ও আগারগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় পৃথক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া যাত্রাবাড়ি এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এর আগে দুপুরে জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনাতেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪