| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেলা ও দায়রা জজ মনিরুজ্জামানকে বগুড়ায় পদায়ন না করার দাবি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ইং | ২২:৪৬:৪১:অপরাহ্ন  |  ২৪৯ বার পঠিত
জেলা ও দায়রা জজ মনিরুজ্জামানকে বগুড়ায় পদায়ন না করার দাবি

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির পক্ষ থেকে শুক্রবার সকালে সমিতির গওহর আলী ভবনে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ মোঃ রেজাউর রহমান বগুড়া জেলা ও দায়রা জজ হিসেবে সদ্য পদায়ন করা মোঃ মনিরুজ্জামানের বদলীর আদেশ বাতিলের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, সদ্য পদায়নকৃত জেলা ও দায়রা জজ মনিরুজ্জামানকে যাতে বগুড়ায় জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন না করা হয় সেজন্য বগুড়া অ্যাডভোকেটস্ বার সমিতির পক্ষ থেকে চলতি বছরের ৭ জুলাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয়। কিন্তু তার পরেও গত ১৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে মোঃ মনিরুজ্জামানকে বগুড়ায় জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়। এতে বগুড়ার আইনজীবী এবং আদালতের কর্মচারীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা এডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪