| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ১৪:১১:৩১:অপরাহ্ন  |  ১৯২ বার পঠিত
রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি: মেথিকান্দা বন্ধু ফেডারেশন ক্লাবের উদ্যোগে নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও গোবিন্দপুর অনুধর্ব ফুটবল মেঘা ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।

নরসিংদীর রায়পুরা সরকারী কলেজ মাঠে মেথিকান্দা বন্ধু ফেডারেশন ক্লাবের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করা হয়েছে। 

রায়পুরায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সবল জাতি গঠন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে হাজার হাজার ফুটবল প্রেমি দর্শকদের উপস্থিতিতে ঐতিহ্যবাহি গ্রাম বাংলার ফুটবল খেলার আয়োজন করা হয়। পরে নরসিংদীর রায়পুরায় গোবিন্দপুর হাই স্কুল মাঠে গোবিন্দপুর অনুধর্ব ২১ ফুটবল মেঘা ফাইনাল খেলায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,গোবিন্দপুর হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু এর সঞ্চালনায় ফুটবল মেঘা ফাইনাল খেলায় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি প্রধান অতিথি হিসেবে ফুটবল খেলার বিজয়ী দলের হাতে পুরস্কার ১টি ফ্রিজ তুলে দেন । 

 পুরস্কার বিতরন কালে প্রধান অতিথি  বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর মাধ্যমে সারা বাংলাদেশের ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহিত করছেন। ছোটবেলা থেকেই খেলাধুলার মধ্য দিয়ে শরীর ও মনে এক ধরনের প্রিভেনশন (প্রতিরোধ ব্যবস্থা) তৈরি করার চমৎকার পদক্ষেপ নিয়েছেন। সরকার এ উদ্যোগ গ্রহন করায় সারাদেশের মানুষ এর মধ্যে ব্যাপক সারা পড়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে খেলাধুলা প্রেমী লাখু দর্শকরা সাধুবাদ জানান । 

তিনি আরো বলেন, নরসিংদীর রায়পুরায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার গুরুত্বারোপ করেছেন। মাদক মুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সম্পাদক এম এন জামান, রায়পুরা পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হক ভুইয়া মোহন, জেলা বিএনপির সদস্য কাজী আশাদুর রহমান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর আহমেদ চৌধুরী মানিক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, উপজেলা বিএনপির সদস্য তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, রায়পুরা পৌর যুবদল আহবায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ,উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সুরুজ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মইনুল ইসলাম সরকার, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদ ও সদস্য সচিব শহীদুল হক,  উপজেলা যুবদল যুগ্ম হাবিবুর রহমান শাহিন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আলকাছ উদ্দিন ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন কবীর, গোবিন্দপুর হাই স্কুল পরিচালনা কমিটির সদস্য মোস্তফা আহমেদ, গোবিন্দপুর হাই স্কুল পরিচালনা কমিটির জামান মিয়া,উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক বাবুল ভুইয়া সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীগন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪