| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় এমপি রেজাউল করিম বাদশাকে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ১৭:৫৯:৩৮:অপরাহ্ন  |  ৮৭ বার পঠিত
বগুড়ায় এমপি রেজাউল করিম বাদশাকে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বগুড়া শাখার উদ্যোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়ার সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকতা ও ফটোসাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বগুড়ার সভাপতি বজলুর রশীদ সুইট, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, যুগ্ম সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পশারী রানা, ফেরদৌস রহমান, রাশেদ, শুভসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফটোসাংবাদিকরা সমাজের বিভিন্ন ঘটনা ও বাস্তবচিত্র মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।পরে আয়োজক সংগঠনের পক্ষ থেকে রেজাউল করিম বাদশা এমপিকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪