| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে যুবলীগের মিছিলের ভিডিও, স্থান-কাল জানে না পুলিশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ২৩:৪০:১৫:অপরাহ্ন  |  ৩৪৫১২৫ বার পঠিত
মানিকগঞ্জে যুবলীগের মিছিলের ভিডিও, স্থান-কাল জানে না পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার নেতৃত্বে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে ভিডিওটি আপলোড করা হয়। তবে মিছিলটি মানিকগঞ্জের কোথায় এবং কখন হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে রয়েছে, “শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে”, “পরশ ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে” এবং “নিখিল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে”। এছাড়া “মানিকগঞ্জ জেলা যুবলীগ, নেতা মোদের শেখ মুজিব” স্লোগানও দিতে শোনা যায়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “এ ধরনের কোনো মিছিলের বিষয়ে আমাদের জানা নেই। সারারাত আমি, সার্কেল এসপিসহ পুলিশের আটটি টহল দল দায়িত্বে ছিল। সদর থানা এলাকায় এমন মিছিল হওয়ার তথ্য আমাদের কাছে নেই।”

এ বিষয়ে যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।মিছিলের ভিডিওটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, তা যাচাই করা সম্ভব হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪