| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় ঝোপ থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ২৩:৪৬:৫৬:অপরাহ্ন  |  ৩৪৫১৩৩ বার পঠিত
ফতুল্লায় ঝোপ থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশের এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায় বলে জানায় এসআরবি।

পরে ওই এলাকার একটি ঝোপে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪