| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং | ১১:৩৪:২১:পূর্বাহ্ন  |  ১৫২৪ বার পঠিত
দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে ‘নিউ ক্লাসিক্যাল’ নামের বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪। এটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত।

স্থানীয়রা জানান, রাতে বাসটি টার্মিনালে পার্কিং করা ছিল। রাত ১টার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাতের কারণও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের কেউ কেউ বাসটিতে দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। আবার বাসের ভেতরে থাকা কয়েল থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে এসব ধারণার পক্ষে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪