শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাসেম মোল্লার বাড়ির সামনে খালের ওপর নির্মিত কাঠের পোলের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার(২০ সেপ্টেম্বর ) সকালে কাঠের পোলটির নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং মহিষার ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী সরদার আনিছুর রহমান স্বপন। তিনি ঐতিহ্যবাহী সরদার পরিবারের সদস্য। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে এলাকায় পরিচিত।
কাঠের পোল নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে সুবিধা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
এ সময় সরদার আনিছুর রহমান স্বপন বলেন, আমি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। ভবিষ্যতে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
রিপোর্টার্স২৪/ঝুম