| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদার দাবিতে গভীর রাতে প্রবাসীর জমির বাউন্ডারি দেওয়াল ভাঙচুরের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং | ১৮:২৯:২০:অপরাহ্ন  |  ৩৬০ বার পঠিত
চাঁদার দাবিতে গভীর রাতে প্রবাসীর জমির বাউন্ডারি দেওয়াল ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে প্রবাসীর জমিতে নির্মাণাধীন বাউন্ডারি দেওয়াল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জমির মালিক প্রবাসী শাওন ফরহাদের পিতা প্রবাসী হেলাল উদ্দিন স্বপন এ অভিযোগ করেন।

এরআগে গভীর রাতে প্রতিপক্ষ মেহেদী হাসান নাইম ও ইসমাইল হোসেন ভাড়াটে লোকজন দিয়ে ঘটনাটি ঘটিয়েছেন বলে দাবি করেন হেলাল উদ্দিন স্বপন। তিনি জেলার কমলনগর উপজেলার চরলরেন্স এলাকার বাসিন্দা ও কাতার প্রবাসী। 

হেলাল উদ্দিন স্বপন জানান, লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে সমসেরাবাদ মৌজায় তার ছেলে প্রবাসী শাওন ফরহাদ গত ২৭ আগস্ট সোয়া পাঁচ শতাংশ জমি ক্রয় করে। জমির দাতা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ গ্রামের সেলিম মিয়ার তিন মেয়ে ফারহানা আক্তার, রোমানা আক্তার ও তানজিনা আক্তার। জমিটি ক্রয় করার পর থেকে বিক্রেতাদের ভাই মেহেদী হাসান নাইম তাদের সাথে ওই জমি নিয়ে ঝামেলা শুরু করে। এবং বিভিন্নভাবে চাঁদার দাবিতে হুমকি ধমকি দিয়ে আসছে। 

হেলাল উদ্দিন স্বপনের অভিযোগ, জমির দাম কম হয়েছে দাবি করে নাইম তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে রাজি না হওয়ায় সে হয়রানি করে আসছে। গত ৩ সেপ্টেম্বর সে জমির কাছে এসে তাদেরকে হুমকি দেয়। এনিয়ে স্বপন সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবং জমিতে থাকা নির্মাণ সামগ্রী পাহারার জন্য পাহারাদার নিয়োগ করেন। 

তিনি বলেন, শনিবার দিবাগত গভীর রাতে দুটি এ্যাম্বুলেন্স যোগে ১৫-১৬ জন লোক এসে পাহারায় থাকা লোকজনকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাউন্ডারি দেওয়াল ভেঙে ফেলে সন্ত্রাসীরা। নাইম তার ভাড়াটে লোকজন দিয়ে কাজটি করিয়েছে। বিষয়টি আমি থানা পুলিশকে অবহিত করেছি। 

জমির পাহারাদার ইব্রাহিম হোসেন বলেন, রাতে আমরা চারজন পাহারায় ছিলাম। গভীর রাতে দুটি এ্যাম্বুলেন্সে ১৫-১৬ জন এসে আমাদের ভয়ভীতি দেখায়। তারা আমাদের ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে দেওয়াল ভাঙচুর করে চলে যায়। পরে আমরা প্রাণ বয়ে পালিয়ে যায়। 

জমির বিক্রেতা মেহেদী হাসান নাইমের বোন ফারহানা বলেন, আমাদের পৈতৃক মালিকানাধীন জমি আমরা তিনবোন বিক্রি করেছি। এখানে আমাদের ভাই নাইমের কোন মালিকানা নেই। সে অহেতুক ঝামেলা সৃষ্টি করতেছে। এখন সে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে সবাইকে হয়রানি করছে। 

এ বিষয়ে মেহেদী হাসান নাইম বলেন, কে বা কাহারা ভাঙচুর করেছে, এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে ওই জমি নিয়ে আদালত থেকে ১৪৪ ধারা জারি রয়েছে। থানা থেকে দুই পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। দুই পক্ষই নোটিশ গ্রহণ করেছে। এর বাহিরে আমি আর কিছুই জানি না।

সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল করিম বলেন, তারা ভাঙচুরের বিষয়টি আমাকে জানিয়েছে। তাদেরকে আমি থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪