| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাপের কামড়ে মারা গেছে দুই বছর বয়সী এক শিশু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং | ২২:৪৭:০০:অপরাহ্ন  |  ৫৩১ বার পঠিত
সাপের কামড়ে মারা গেছে দুই বছর বয়সী এক শিশু

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে মারা গেছে ইকরা মণি নামে দুই বছর বয়সী এক শিশু।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইকরা মণি উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খন্দপাড়ার প্রবাসী মো. বাবলুর মেয়ে।

ইকরা মণির চাচি মাজেদা বেগম জানান, সন্ধ্যা ৬টার দিকে ঘরে থাকা অবস্থায় ইকরা মণির ডান পায়ের পাতায় সাপে কামড় দেয়। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিদোয়ান বলেন, মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবুও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির ডান পায়ের পাতায় সাপে কামড়ের চিহ্ন রয়েছে। তবে কী ধরনের সাপে কামড় দিয়েছে, তা স্বজনরা বলতে পারেননি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪