| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইন্টারনেট বিল চাওয়ায় যুবদল নেতার হামলায় ব্যবসায়ী আহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং | ১১:২৯:৫৫:পূর্বাহ্ন  |  ৭৫৩ বার পঠিত
ইন্টারনেট বিল চাওয়ায় যুবদল নেতার হামলায় ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে বকেয়া ইন্টারনেট বিল চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আমজাদ ভূঁইয়ার বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত হয়েছেন মো. বেলাল হোসেন নামের ওই ব্যবসায়ী।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে হাজিরপাড়া বাজারে বেলাল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে।

আহত বেলাল হোসেন হাজিরপাড়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। তিনি লক্ষ্মীপুর কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যবস্থাপক এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী।

হাসপাতালে চিকিৎসাধীন বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, আমজাদ ভূঁইয়ার কাছে গত চার মাসের ইন্টারনেট বিল বকেয়া ছিল। দীর্ঘদিন বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী তার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় আমজাদ ভূঁইয়ার নেতৃত্বে ৮ থেকে ১০ জন তার অফিসে গিয়ে লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালান। এতে তার দুই হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে আমজাদ ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪