| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং | ১৪:২২:০২:অপরাহ্ন  |  ৫৬৬ বার পঠিত
চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড

 চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে আটক মো. আউয়াল খান (৩০) ও মো. শাহাদাত হোসেন (২২) নামে দুই মাদকসেবীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ নভেম্বর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবির ভূঁইয়া জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা খলিশাডুলি সেকান্তর খান বাড়ির আসামী আউয়াল খাঁনের নিজ বসতঘরে অভিযান চালান। সেখানে তার হেফাজতে থাকা তিন গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা জরিমানা করেন।

এদিকে শাহরাস্তি উপজেলার দেবকরা গ্রামের মেহের দক্ষিণ এলাকার বিকেলে মাদকবিরোধী অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ওই গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে মাদকসেবী মো. শাহাদাত হোসেনকে আটক করা হয়।

পরে সন্ধ্যা ৭টার দিকে শাহরাস্তি উপজেলার আহমদনগর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহাদাতকে এক মাসের কারাদণ্ড দেন।

এসব অভিযানে সদর মডেল থানা ও শাহরাস্তি থানা পুলিশের পৃথক দুটি দল সহযোগিতা করে।

 রিপোটার্স২৪/আরাফাত


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪