| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং | ২০:১৪:২৮:অপরাহ্ন  |  ৪৩৭ বার পঠিত
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ প্রতিনিধি: পূর্ব ঘোষণা ছাড়াই সরকার কর্তৃক জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরের উদ্যোগে সোমবার বাদ আছর নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নগরীর বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে গাঙ্গিনাপাড় মোড় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে সভাপতিত্ব করেন মাওলানা কামরুল আহসান এমরুল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে অনতিবিলম্বে জ্বালানি তেলের দাম কমিয়ে আনতে হবে। জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়বে, যার প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে গিয়ে ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান সোহেল, নায়েবে আমীর, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর, অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর, মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর, আনোয়ার হাসান সুজন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর, মাহবুবুল হাসান শামীম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর, আল-হেলাল তালুকদার সাংগঠনিক সম্পাদক, জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর, অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা, এস এম জুবায়ের, কর্মপরিষদ সদস্য, জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা।

এছাড়াও ময়মনসিংহ মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪