| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাটমোহরে আগুনে ৬ টি বসতবাড়ি পুড়ে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং | ২০:২৯:৫৫:অপরাহ্ন  |  ৩৫১ বার পঠিত
চাটমোহরে আগুনে ৬ টি বসতবাড়ি পুড়ে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৬টি পরিবারের ১০টি ঘর, পাট, রসুনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে। আগুনে পরিবারগুলোর দেড় শত মণ পাট, রসুন, ফসলাদি, আসবারবপত্র, কাপড়চোপড়সহ ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্থরা হলেন হোগলবাড়িয়া গ্রামের আঃ রহিম, পিয়াস উদ্দিন, ফজলুর রহমান, শাহাদুল, আছতুল ও সিদ্দিক আলী। 

ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী জানান,শাহাদুল ও আছতুলের বাড়ির শিশুরা গ্যাস লাইটার দিয়ে পাঠখড়িতে আগুন ধরালে প্রচন্ড খরতাপে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পাশাপাশি থাকা বাড়িঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 

এলাকাবাসী এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণ করলেও আগুনে আঃ রহিমের ১টি, ফজলুর রহমানের ২টি, শাহাদুলের ২টি, আছতুলের ৩টি, পিয়াসের ১টি ও সিদ্দিকের ১টি ঘর,পাট,রসুনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।   

অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওমর খৈয়াম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার করে টাকা ও এক প্যাকেট করে শুকনো খাবার দেওয়া হয়। 

এছাড়া প্রতিটি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওমর খৈয়াম অগ্নিকান্ডেল ঘটনা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪